শিক্ষা

ধর্ষকের শাস্তির দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে জাবি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সময়ে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিও জানান।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ধর্ষকরা আট বছরের শিশুকে পর্যন্তও ছাড়েনি! এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ এবং দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

বিষয়:অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা-আরিচা মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…