চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি’র বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১১:৩০ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডাবল ডেকার বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ৪৫মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। এদিকে, মুখোমুখি এই সংঘর্ষে মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বঙ্গবাজার থেকে ওই ডাবল ডেকার বিআরটিসি’র বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরছিল।

পথে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের মেইন লাইন দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে (উল্টো রাস্তা দিয়ে ঢাকাগামী) একটি মোটরসাইকেল আসতে থাকে। শুরুতে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের পাশ দিয়ে চললেও হঠাৎ করে বাসের মুখোমুখি চলে আসে। সেসময়, তাৎক্ষণিক জাবি বাসের চালক মো. আবু হানিফ বাসটির ব্রেক করলেও মোটরসাইকেলটি বাসের সামনের অংশের ধাক্কায় মুচড়ে যায়।

Banglabid

এতে বাসে অবস্থানরত চালক ও শিক্ষার্থীদের কোন ক্ষতি না হলেও মোটরসাইকেলটির চালকের মাথা ও শরীরে গুরুতর জখম হয়। একপর্যায়ে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী ও পথচারী ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এই বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত মোটরসাইকেল চালকের সঙ্গে উপস্থিত থাকা জাবি’র মার্কেটিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আল-আমিন বলেন, এখন পর্যন্ত (ওইদিন রাত ১০টা) আহত মোটরসাইকেল চালক বেঁচে আছে। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তার পরিবারকে আসার জন্য খবর দেওয়া হয়েছে। শুনেছি তার বাড়ি ধামরাইয়ে অবস্থিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, আমাদের বাসটি এখন ক্যাম্পাসে আছে। শিক্ষার্থীরাও নিরাপদে ফিরে এসেছে। মেডিক্যালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন ও খায়ের জানিয়েছে- আহত চালকের সঙ্গে কিছু ঘুমের ঔষধ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) আহত চালকের চিকিৎসার ব্যবস্থা জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিঢাকা-আরিচা মহাসড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে

পরবর্তী

নিয়ন্ত্রণে এসেছে বনানীর বস্তির আগুন

পরবর্তী
বনানীর বস্তির আগুনে দমকলকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণে এসেছে বনানীর বস্তির আগুন

বাংলাদেশের পতাকা নিয়ে স্কাইডাইভিংয়ে গিনেস বুকে নাম লেখানো আশিক চৌধুরী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কাইডাইভিংয়ে বাংলাদেশের পতাকা নিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী

সর্বশেষ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT