চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে রিয়াজ ফেরদৌস নিপুণদের আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
বিনোদন
A A

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ফলে আনন্দের জোয়ার বইছে দেশের মানুষের মনে। যা ছুঁয়ে গেছে চিত্রতারকাদের মনেও। ফলে তারাও উচ্ছ্বাস প্রকাশ করে সামিল হয়েছেন আনন্দ মিছিলে!

রাজপথে নেমে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চিত্রতারকা থেখে শুরু করে এফডিসির নির্মাতা ও অন্যান্য কলাকুশলীরা।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এফডিসিতে আনন্দ মিছিল করতে দেখা যায় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নিপুণদের। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, চিত্রপরিচালক কাজী হায়াত, সোহানুর রহমান সোহানসহ অনেকে।

এফডিসির প্রশাসনিক ভবন থেকে মূল ফটক ঘুরে কারওয়ান বাজার রেল ক্রসিং ঘুরে আবারও এই আনন্দ মিছিলটি এফডিসিতে এসে শেষ হয়। মিছিল শেষে পরিচালক সমিতির সভাপতি সোহান জানান, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিননন্দ জানাতে এই উদ্যোগ। এফডিসির সবগুলোর সংগঠনের পক্ষে কেউ না কেউ উপস্থিত ছিলেন।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হয়।

বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন বিপ্লব হতে পারে বলে সবাই ধারণা করছেন। এই সাধ্য সাধনের ফলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চলচ্চিত্র পরিষদের প্রধান নায়ক আলমগীর বলেন, বিশ্ব ব্যাংক যখন দেশিয় একটি ষড়যন্ত্রের কারণে মুখ ফিরিয়ে নেয় তখন প্রধানমন্ত্রী নিজের অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ।

Reneta

আলমগীর বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘজীবি হোন। সাহসিকতার সঙ্গে আরও বড় বড় কাজ করুন। আমরা আপনার সাথে আছি।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়ক রিয়াজ বলেন, জাতির পিতা বলেছিলেন বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী আবারও প্রমাণ করলেন আমাদের দাবিয়ে রাখা যায় না। দেশ বিদেশের অসংখ্য ষড়যন্ত্রকে ঠেলে আমাদের পদ্মা সেতু চালু হয়েছে। এতে করে আমাদের দেশের আরও সমৃদ্ধি হবে। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাদের শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করে দেখান। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে আরও বড় স্বপ্ন দেখতে চাই এবং দেশের সকল মানুষ সেই স্বপ্নের বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে চাই।

নিপুণ বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। এটি সমগ্র মানুষের দেশ বাংলাদেশের একটি বড় অর্জন। প্রধানমন্ত্রীর উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্ব আছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে। তাই দেশমাতার জন্য অনেক দোয়া ও ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ মিছিলআলমগীরনাটকনিপুণপদ্মা সেতুফেরদৌসরিয়াজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT