বিনোদন

দুর্গোৎসবের আনন্দ বাড়াতে আসছে ‘জয় মা দুর্গা’

দুর্গোৎসবের আনন্দ বাড়াতে আসছে ‘জয় মা দুর্গা’

দুর্গোৎসবের আবহে প্রতি বছরই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী।

সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দেবী দুর্গাকে নিবেদিত ভক্তিমূলক গান ‘জয় মা দুর্গা’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে গানটি প্রকাশিত হচ্ছে।

শিল্পী জানান, দুর্গাপূজার ধর্মীয় আবহের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে নির্মিত হয়েছে গানটি। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি গানটির মাধ্যমে পূজার উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।

‘জয় মা দুর্গা’ গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানের ভাব ও কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওতেও রাখা হয়েছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্যের আয়োজন।

গানটির পরিচালনা করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ।

সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে ‘জয় মা দুর্গা’ গানের ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে। ফলে গানটির পাশাপাশি এর ভিডিওতেও দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী একটি উপস্থাপনা উপভোগ করতে পারবেন।

বিষয়:জয় মা দুর্গা ড. অরূপ রতন চৌধুরী পূজার গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…