চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ব্যাটে লড়ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্যক্তিগত পঞ্চাশ পেরিয়েছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালোই লড়ছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দেড়শর কাছে পৌঁছেছে স্বাগতিকদের ইনিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে দারুণভাবে থিতু হয়েছেন জয়। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুমিনুল হক। লাঞ্চ বিরতির আগে উইকেট হারানোর আক্ষেপ কাটিয়ে ওঠার চেষ্টায় দুই ব্যাটার।

১১৯ বলে ৯ চারে ৬১ রানে অপরাজিত আছেন জয়। ১৩ রানে অপরাজিত মুমিনুল।

২২ গজে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্রুতগতিতেই রান তুলতে থাকেন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। প্রথম সেশনের বিরতির কয়েকমিনিট বাকী থাকতে উইকেট ছুঁড়ে আসেন টাইগার অধিনায়ক। গ্লেন ফিলিপসের শিকার হয়ে ফিরে গেছেন সাজঘরে।

Banglabid

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত আজকে বল হাতে নেন ফিলিপস। নিজের দ্বিতীয় ওভারেই ফেলেন সফলতার দেখা। ওভারের দ্বিতীয় বলে ফুলটস দেন ফিলিপস। চার্জ করতে গিয়ে ভুল করে বসেন শান্ত। টপ এইজ হয়ে উপরে ওঠে যায় বল। মিডঅনে ধরা পড়েন কেন উইলিয়ামসনের হাতে। ৯২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

প্রথম সেশন শেষে বাংলাদেশ ২৭ ওভার খেলে ২ উইকেটে তোলে ১০৪ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শীতের সকালে সাউদি-জেমিসনের পেস আক্রমণ দারুণ সামলান জাকির হাসান ও জয়। জুটি ফিফটি ছোঁয়ার আগে জাকির অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণির সামনে নিরুপায় হয়ে বোল্ড হন।

Reneta

৪১ বল মোকাবেলায় এক বাউন্ডারিতে করেন ১২ রান। দলীয় ৩৯ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফটিবাংলাদেশ-নিউজিল্যান্ডমাহমুদুল হাসান জয়লিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT