চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয় বাংলা ম্যারাথন’ শুক্রবার, অংশ নিচ্ছেন সাড়ে ৩ হাজার প্রতিযোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আগামী ৭ জুন শুক্রবার ভোর ৫টায় রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা। চারটি ক্যাটাগরিতে মোট পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও ভালো মানের সেবা দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারীর সংখ্যা সাড়ে ৩ হাজারে সীমিত রাখা হয়েছে।

ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ম্যারাথনের ওয়েবসাইট (joybanglamarathon.com) এর মাধ্যমে প্রতিযোগীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। গত ২৫ মে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআিই) প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।

সংবাদ সম্মেলন শেষে ম্যারাথন আয়োজনের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করা এবং কিট ডিসট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়াসহ অংশগ্রহণকারীদের জন্য রয়েছে টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট।

১৬ বছর থেকে ৫০ বছর (পুরুষ ও নারী) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে- প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৪০ হাজার টাকা, পঞ্চম পুরস্কার ৩৫ হাজার টাকা, ষষ্ঠ পুরস্কার ৩০ হাজার টাকা, সপ্তম পুরস্কার ২৫ হাজার টাকা, অষ্টম পুরস্কার ২০ হাজার টাকা, নবম পুরস্কার ১৫ হাজার টাকা, দশম পুরস্কার ১০ হাজার টাকা।

৫১ বছর থেকে তদূর্ধ্ব (পুরুষ ও নারী) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে- প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৪০ হাজার টাকা, পঞ্চম পুরস্কার ৩৫ হাজার টাকা।

Reneta

সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে হাফ ম্যারাথন আয়োজন করা হচ্ছে। ৭ জুন নির্ধারণ করা হয়েছে তারিখটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে। ১৯৭১ সালের ৭ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ তারিখটি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের জন্য বিখ্যাতভাবে স্মরণ করা হয়। ৭ মার্চের ভাষণ নামে পরিচিত এ ভাষণটি বাঙালি জনগণকে জাগিয়ে তুলতে এবং স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ‘জয় বাংলা’ স্লোগান মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। তাই ৭ মার্চ, ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার দিকে যাত্রার সূচনার প্রতীক এবং বাঙালি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের অন্বেষণে তাদের সাহস, সংকল্প এবং স্থিতিস্থাপকতার স্মারক হিসেবে কাজ করে।’

বনজ কুমার মজুমদার আরও বলেন, ‘জয় বাংলা ম্যারাথন’ প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২১.০৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। দৌড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্টে এবং সমাপ্ত হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের সামনে। প্রতিযোগীদের ওয়ার্ম আপ সেশন চলবে ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এবং লাইন আপ হবে ভোর ৪টা ৪৬ মিনিটে। দৌড় শুরু হবে ভোর ৫টায়। ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একাধিক মেডিকেল টিম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ কর্তৃক ম্যারাথন চলাকালীন বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত ৫ ও ৬ জুন ঢাকার ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে থেকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অংশগ্রহণকারীরা কিট সংগ্রহ করতে পারবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জয় বাংলা ম্যারাথন-২০২৪হাতিরঝিলহাফ ম্যারাথন প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে’

জুন ১৪, ২০২৬

৫২ বছর পর বিশ্বকাপে এসে শুরুটা রাঙাতে পারল না হাইতি, ৩৬ বছর পর জয় পেল স্কটল্যান্ড

জুন ১৪, ২০২৬

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT