চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাসের কম সময়ে ‘জিতবে আবার নৌকা’ গানটির রেকর্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A
নৌকা প্রতীকের বিজয় উদযাপন, মানুষের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ‘টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পীর উদ্যোগে বানানো ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে একশো কোটি!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিম জয় বাংলা জানিয়েছে, ভিউডের রেকর্ড গড়ে প্রচারণামূলক গানটি স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয়তা এবং ভিউ বিবেচনায় নির্বাচনী প্রচারণা গানের ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করেছে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য গত ১৮ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারস্থ ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর ২য় তলার কনফারেন্স রুমে এ গানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার জনাব তৌহিদ হোসেন।

Banglabid

নির্বাচনকালীন সামাজিক মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ফ্ল্যাশমব, রিল, শর্টস আকারে অসংখ্যবার পোস্ট হয়েছে এ গানটি। শুধু টিকটকেই এ গানটি ব্যবহার করে দেড় লক্ষাধিক ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে। যা কোটি কোটি দর্শকের কাছে পৌঁছেছে। আর ফেসবুকে এ গানটির ভিউ হয়েছে ২৫ কোটিরও বেশি! জনপ্রিয় সংবাদ মাধ্যম, শীর্ষস্থানীয় টেলিভিশনসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলেও গানটি প্রকাশের পর ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। কিছু কিছু চ্যানেলের ভিডিও প্রায় কোটিবার দেখা হয়েছে।
এছাড়াও এ গানটি ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক ও ইউটিউবে অসংখ্য ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে। যার সবগুলোই সাড়া ফেলেছে দর্শকমহলে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের গণ্ডি পেরিয়ে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানটি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভিডিও তৈরি হয়েছে। নির্বাচনের বাইরেও বিয়ে ও সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন উৎসব-আয়োজনেও জনপ্রিয় ছিল গানটি। সব মিলিয়ে নতুন সংস্করণের ভিউ ছাড়িয়েছে একশো কোটি! প্রতিনিয়ত বেড়েই চলেছে ভিউ সংখ্যা।

এ বিষয়ে গানটির গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচারণায় গানটি দারুণ সাড়া ফেলবে, এটা ভাবনায় ছিল আমাদের। তবে ভাবতেই অবাক লাগে, মাত্র দুই মাসেরও কম সময়ে গানটি অতিক্রম করেছে একশো কোটির বেশি ভিউ। যা নির্বাচনী গানের ক্ষেত্রে রীতিমত বিশ্বরেকর্ড!

Reneta

তিনি বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গানটি নির্মাণ করা হয়েছে। একদল উদ্যামী তরুণকে নিয়ে তৈরি করা গানটি গতবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি। বিভিন্ন অনুষ্ঠানে এই গানটির সঙ্গে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যা আমাদের জন্য অন্যতম বড় একটি প্রাপ্তি।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ তৈরি করে ‘টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পী। এবারের আয়োজনেও গানের গীতিকার ও প্রযোজক হিসেবে ছিলেন তৌহিদ হোসেন। সুর ও কণ্ঠ দিয়েছেন- সরোয়ার ও জিএম আশরাফ। সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজয় বাংলাজিতবে আবার নৌকানৌকাভোটের গান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT