চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় জুটি জোভান-নীহাকে নিয়ে এবার নাটক নির্মাণ করলেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবসে।

প্রতিবার ভালোবাসা দিবসে প্রচুর নাটক প্রচার হয়। কিন্তু এবার একেবারেই ব্যতিক্রম। নির্বাচনের ডামাডোলে নাটক নেই বললেই চলে। তাই নাটকপ্রেমীদের কাছে এবারের ভালোবাসা দিবসে শুধু সৌখিনের ‘যে কথা হয়নি বলা’ নাটকটিই মূল ভরসা হয়ে উঠেছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে, কাব্য [জোভান] নামের এক তরুণের অব্যক্ত প্রেম নিয়ে। কাব্য কবিতা লিখে, গান গায়। একটি রেস্টুরেন্টে নিয়মিত গান গাওয়া তার পেশা।

কুহু [নীহা] নামের একটি মেয়েকে সেই ইন্টারমিডিয়েট সময় থেকে ভালোবাসে কাব্য। কিন্তু কখনও বলতে পারেনি। তারপর একদিন কুহু এলাকা ছেড়ে চলে যায়। এরপর অনেক বছর পর কুহুকে দেখতে পায় আবার। কুহুকে পেয়ে কাব্যর ধুলোমাখা প্রেম আবার নতুনভাবে জেগে ওঠে। কিন্তু সেই একই দশা- তখনও কুহুকে মুখ ফুটে বলতে পারে না, ‘আমি তোমাকে ভালোবাসি’।

তবে কাব্য মুখে বলতে না পারলেও কবিতায় এবং গানে ঠিকই নিজের অব্যক্ত প্রেমের অনুভূতি তুলে ধরে। ফাইনালি কাব্য কি পারে, কুহুকে মনের কথা বলতে? এই প্রশ্নের উত্তর জানা যাবে ‘যে কথা হয়নি বলা’ নাটকটি প্রচারের পর।

নাটক নিয়ে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটকটি। নীহার সঙ্গে দর্শক আমাকে সবসময়ই পছন্দ করে। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। আশা করি, ভ্যালেন্টাইনে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছে।’

Reneta

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল এবং সাবলীল। আর ভালোবাসা দিবসে এমন গল্পই দর্শক সবসময় উপভোগ করেন।’

নির্মাতা সৌখিন বলেন, ‘আমার এই নাটকটি বেসিকেললি একটি মিউজিক্যাল ড্রামা। ভ্যালেন্টাইন মাথায় রেখেই নির্মাণ করেছি। গল্পের জন্য জোভান এবং নীহাকেই পারফেক্ট মনে হয়েছে। তাই ওদের নিয়ে নির্মাণ করলাম। আশা করি এই ভ্যালেন্টাইনে দর্শক আমাদের মিউজিক্যাল ড্রামা দারুণ উপভোগ করবে।’

‘যে কথা হয়নি বলা’ নাটকে গান রয়েছে দুটি। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। আর দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু নিশ্চিত করেন, ‘যে কথা হয়নি বলা’ মুক্তি পাচ্ছে আসছে ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকারিয়া সৌখিনজোভাননীহা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT