চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়েব হয়ে গেল জোভান-মাহির ফ্যানপেজ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
জোভান ও মাহির ফ্যানপেজ গায়েব হয়ে যাওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে প্রকাশিত ‘রূপান্তর’ নাটকে অভিনয়ের জেরে ব্যাপক সমালোচনায় পড়েছেন অভিনেতা জোভান। সেই সমালোচনার আঁচড় লেগেছে অভিনেত্রী সামিরা খান মাহির গায়েও! কারণ তিনিও এতে অভিনয় করেছেন।

দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করা হয়েছে। এ কারণে গত তিনদিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলোধোনা করছে নেটিজেনরা।

এখানে থেমে নেই! জোভান ও সামিরা খান মাহি দুজনের ফ্যানপেজ গায়েব করে দেয়া হয়েছে। জোভানের ১৯ লাখের পেজ ও মাহির ২৪ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Banglabid

‘রূপান্তর’ ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

বুধবার এ প্রসঙ্গে জোভান বলেছেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।

নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা। তার ভাষায়, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।

Reneta

তবে নেটিজেনদের এমন সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। বললেন, যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।

১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় উন্মুক্ত করা হয় ইউটিউবে প্রকাশ করা হয় ‘রূপান্তর’। হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোভানরূপান্তর নাটকলিড বিনোদনসমালোচিত নাটকসামিরা খান মাহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রচণ্ড তাপদাহে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে যা করবেন

পরবর্তী

পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

পরবর্তী
পরীমনি আদালতে হাজির, সাদা পোশাক পরা অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

অভিনেত্রী আলিয়া ভাটের সুন্দর ছবি, বাংলায় সংবাদ জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT