চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

৪ পুলিশ ক্লোজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুর থানার অদূরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেসময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় থানায় অসহযোগিতার কারণে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ের ঘটনায় মোবাইলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিনজন ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুজন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী। ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে একটি পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগী দৈনিক বণিক বার্তায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৩বসিলায় ছিনতাইমোহাম্মদপুর থানাসাংবাদিকের মোবাইল ছিনতাই
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT