আদালত

সাংবাদিক শাকিল ও ফারজানা রুপার জামিন স্থগিত

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা, যেখানে দেশের সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গার্মেন্টস কর্মী রুবেল হত্যা ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সেই সঙ্গে বিষয়টি আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে আগামী ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত মঙ্গলবার এই আদেশ দেন। আদেশের বিষয়টি বুধবার জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী।

আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মামুন মাহবুব। আর রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২০ জানুয়ারি এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্র পক্ষ।

বিষয়:সাংবাদিক হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…