খুলনায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম ও ক্যামেরাপারসন নির্মল চন্দ্রের ওপর হামলা হয়েছে।
সোমবার ৮ জুলাই দুপুর ১২টার দিকে খুলনার কে ডি ঘোষ রোডে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান এবং তার দুই সহযোগী এই হামলা চালান।
এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদের কাছে অভিযুক্ত ওই প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
আবেদনে তিনি লিখেন, সোমবার দুপুর ১২টায় চুকনগর সুপার মার্কেট নির্মাণ ও দৈনিক খুলনা পত্রিকা বিষয়ক দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলতে গেলে প্রশাসনিক কর্মকর্তা এস. এম মাহবুবুর রহমান ও তার দুই অফিস স্টাফসহ আমাকে ও ক্যামেরাম্যানকে আঘাত এবং শারীরিকভাবে লাঞ্চিত করেন।
আবেদনে তিনি আরও লিখেন, এ বিষয়ে আমার অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাধিত করবেন।







