বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও একজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও অন্য একজন ব্যক্তি বাংলাদেশি পতাকাসহ ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালেয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মনির হায়দারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মনির হায়দার ইত্তেফাক, মানবজমিন, একুশে টেলিভিশন, জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দ্য গ্রিন চ্যানেল’ অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বাংলাদেশের খবরা-খবর উপস্থাপন করে থাকেন।

তিনি জাতীয় ঐক্যমত্য গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াঁজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখবেন বলে জানা গেছে।

বিষয়:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষ সহকারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…