বাংলাদেশ

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা

জনতা সমাবেশে বক্তা উত্তেজিতভাবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বক্তা জনতা সমাবেশে উত্তেজিতভাবে বক্তব্য দিচ্ছেন, হাত উঁচু করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

বিষয়:জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…