চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে সাংবাদিকে কুপিয়ে হত্যা: সহিংসতার ভিডিও ধারণই কাল হলো!

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১:৩৮ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, গাজীপুর, জনপদ
A A
সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে সন্ত্রাসীরা

সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে সন্ত্রাসীরা

গাজীপুরে স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, দেশজুড়ে তোলপাড় শুরু হয়। অনেকে তাৎক্ষণিকভাবে দাবি করেন, চাঁদাবাজি নিয়ে অনলাইনে লাইভ করার জেরে তাকে হত্যা করা হয়। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী শুক্রবার জানান, একটি সহিংসতার ঘটনা মোবাইলে ভিডিও করার সময় হত্যাকারীরা সাংবাদিক তুহিনকে ধাওয়া করে এবং হত্যা করে।

আজ, ৮ আগস্ট শুক্রবার প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পারি, গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মোড়ে বৃহস্পতিবার রাতে একজন নারী এবং কয়েকজন ব্যক্তিকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। তুহিন সেটি ভিডিও করছিলেন। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। তুহিন দৌড়ে একটি চায়ের দোকানে আশ্রয় নিলে তারা সেখানে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। তবে গাজীপুর চৌরাস্তার মোড়ে চাঁদাবাজির ঘটনা সব সময় ঘটে। চাঁদাবাজির ঘটনাও ওই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। আমরা চাই, যারাই ওই ঘটনায় জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক।’

বৃহস্পতিবার, ৭ আগস্ট রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনা ঘটে। তুহিনের ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেছে, তিনি চাঁদাবাজি সংক্রান্ত কোনো ভিডিও সম্প্রচার করেননি। বরং চান্দনা চৌরাস্তা এলাকার যানজট, জনদুর্ভোগ ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের ওপর নিয়মিত পোস্ট করতেন। ঘটনার দিন সন্ধ্যায়ও তিনি ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য’শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন।
তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। গাজীপুর শহরের শহীদ রওশন সড়কে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার পর গাজীপুরের সাংবাদিক মহলে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

শুক্রবার জুম্মার নামাজের পর গাজীপুরে জানাজার নামাজের পরে সাংবাদিক আসা্দুজ্জামান তুহিনের মরদেহ তার নিজ জেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার নামাজের পরে তাকে দাফন করা হবে। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা দায়ের করেছেন তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাংবাদিকে কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত হলো ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না: মির্জা ফখরুল

মে ২, ২০২৬

শেষ ওভারে হেরে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মে ২, ২০২৬

পাঁচ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের আধুনিক ট্রাক টার্মিনাল

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির জাতীয় কনভেনশন রোববার

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT