চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন ইমরুল কাওসার ইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ১৭, মে ২০২৫
অন্যান্য
A A
ইমরুল কাওসার ইমন মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার ইমন। মালদ্বীপে ২০২৪ সালের সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্যতিক্রমী ভিডিও কনটেন্ট তৈরির স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা অর্জন করলেন তিনি।

শনিবার (মে ১৭) মালদ্বীপের রাজধানী মালের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেবেন।

সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

নিজের এই অর্জন প্রসঙ্গে ইমন বলেন, “কনটেন্ট তৈরি একটি চ্যালেঞ্জিং পেশা; প্রায় নেশার মতো। এটি একজন ব্যক্তির সৃজনশীলতাকে তুলে ধরে। কনটেন্ট ক্রিয়েটরদের দর্শকের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তৈরি করতে হয়। পরিশ্রম করলে অবশ্যই ফল আসে।।”

২০২৩ সালেও নেপালে ‘সেরা কনটেন্ট ক্রিয়েটর’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইমন। তার প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে- বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিমানবন্দর লুকলা (নেপাল), আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ পয়েন্ট, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মস্থান ইত্যাদি।

তার এসব ভিডিও ইতোমধ্যেই বিশ্বব্যাপী কোটিরও বেশি দর্শকের মন জয় করেছে। এছাড়া, Pixel.com প্ল্যাটফর্মে শীর্ষস্থানে যাওয়া প্রথম বাংলাদেশি কনটেন্ট নির্মাতা তিনি।

Reneta

সাংবাদিকতার পাশাপাশি ইমন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি ‘মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সাংবাদিক অ্যাসোসিয়েশন-এরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডসাংবাদিক ইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT