এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগাল জাতীয় দলের স্ট্রাইকার ডিয়েগো জোতা ও তার ভাই। ২৮ বর্ষী জোতা স্পেনে ছুটি কাটানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তার সাথে থাকা ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারান। ৩ জুলাই ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তাদের গাড়িতে আগুন ধরে যায়। তাতেই দুজন দগ্ধ হয়ে মারা যান।
সম্প্রতি পুলিশের রিপোর্ট পাওয়া গেছে। এতে প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে জানা যায়, ‘একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। তার দাবি জোতার গাড়িটি বিধ্বস্ত হওয়ার পূর্বে লিভারপুলের এ স্ট্রাইকার দ্রুতগতিতে গাড়ি চালাননি।’
স্পেন সিভিল গার্ডের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জোতা নিজে তখন গাড়ি চালাচ্ছিলেন এবং তার গাড়ির গতি নির্ধারিত সীমার উপরে চলছিল। স্পেনের উত্তরাঞ্চলের জাম্বোরা পুলিশ এখনো পুর্নাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেন নি। গাড়িটির হুইলের ট্রেড মার্কটিকে এখনো খতিয়ে দেখা হচ্ছে।’
হোসে যাভেদো একজন ট্রাক ড্রাইভার যিনি জোতার পুড়ে যাওয়া গাড়ির ভিডিও করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি ঐ ভিডিওটি ধারণ করি। গাড়ি থামাই এবং কাছাকাছিও যাই সাহায্য করার জন্য। আমি কিছুই করতে পারিনি, একদম কিছুই না।’
‘তারা আমাকে শান্তভাবেই অতিক্রম করেছিলেন। আমি এ রাস্তায় গাড়ি চালাই, সোম থেকে শনিবার। হলফ করে বলতে পারি এটা ভয়ঙ্কর ও অন্ধকার রাস্তা। আমি আমার ভিডিও ধারণ বন্ধ করে তৎক্ষণাৎ সাহায্যের জন্য বেড়িয়ে পড়ি। কিন্তু সেখানে আমি কিছুই করতে পারি নি’
গত মাসের ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জোতা। এ দম্পতির তিন সন্তান রয়েছে। জোতার ভাই ২৬ বর্ষী আন্দ্রে পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল পেনাফিয়েলের একজন পেশাদার ফুটবলার ছিলেন।







