আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান। দেশটির স্থানীয় সময় শনিবার ১৪ জুন সকাল সাড়ে ৭টায় বিমান চলাচলের জন্য পুনরায় আকাশ খুলে দেয়া হয়।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালিয়েছিলো ইসরায়েল। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এর আগে জর্ডান সব ফ্লাইট স্থগিত করেছিল।
তবে, দুই দেশের মাঝে উত্তেজনা না কমলেও প্রায় ২৪ ঘণ্টা পর জর্ডান আকাশসীমা চালু করলো।








