চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে না ‘জংলি’, কারণ জানালেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০১, জুন ২০২৪
বিনোদন
A A

গত মার্চে বহুল আলোচিত ‘জংলি’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা এম রাহিম। প্রকাশ করেছিলেন পোস্টারও। ঈদুল আযহায় সিয়াম-বুবলীর এই তারকাবহুল ছবিটি মুক্তির প্রায় সবকিছুই চূড়ান্ত ছিলো। কিন্তু জুনের প্রথম দিনেই নির্মাতা জানালেন, ঈদে আসছে না ‘জংলি’!

ঈদের বাকি প্রায় দুই সপ্তাহ। এরমধ্যে ছবির কাজ শেষ করা নিয়ে সংশয়ে নির্মাতা। এরজন্য ঘূর্ণিঝড় ‘রেমাল’কেও কিছুটা দায় দেয়া যায়। কারণ রেমালের কবলে ‘জংলি’র শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়।

এম রাহিম জানান, টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল ‘জংলি’র পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়।

এ বিষয়ে নির্মাতা আরো বলেন, প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনএথিক্যাল হবে।

‘শান’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটে এম রাহিমের। ‘জংলি’ হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি না দিতে পারার ব্যর্থতা স্বীকার করে নিয়ে তিনি বলেন,“ঈদে জংলি না আসায় অনেকেই কষ্ট পাবেন। সবচেয়ে বেশি কষ্ট তো লেগেছে আমাদেরই। এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, ঈদের পর পরই ভালো একটি ছবি নিয়ে হাজির হচ্ছি আমরা।”

সিয়াম-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের ছবিএম রাহিমএরফান মৃধা শিবলুজলিদিলারা জামানবুবলীরাশেদ মামুন অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিনেমাসিনেসমাসিয়ামসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT