চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো টাকা সাদা করার সুযোগ ঠেকাতে সভা

জাহিদ রহমান জাহিদ রহমান
১১:২৩ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৪
বাংলাদেশ
A A
বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বারবার কালো টাকা সাদা করার সুযোগের নেতিবাচক দিক বিষয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেছেন, এই সুযোগ বহাল থাকলে কর দেয়া মানুষের হার দিন দিন কমবে। ইতোপূর্বেও এই সুযোগ বারবার দেয়া হবেনা বললেও প্রতি বছরের বাজেটে তা উপেক্ষিত হয়ে আসছে।

শনিবার ৮ জুন বিকাল ৫টায় সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভায় এক গৃহীত প্রস্তাবে এই সকল কথা বলা হয়। সভায় বক্তারা আরও বলেন, আমরা উপরিউক্ত বিষয়ে দেশবাসীর সাথে একটি সুনির্দিষ্ট মানদণ্ড ও পরিকল্পনা আশাকরি। ইতোমধ্যে দেশে দূর্নীতির বিষয়ে অনেকগুলো ঘটনা সামনে আসায় মানুষ ক্ষুব্ধ ও হতাশ বটে। দূর্নীতি প্রতিরোধে দেশবাসীর প্রত্যাশা ইতোপূর্বে প্রধানমন্ত্রীর ঘোষণা জিরো টলারেন্স নীতির দ্রুত বাস্তবায়ন করা হোক।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

সভায় বলা হয়, সাধারন মানুষ কষ্টেআছে এই বিষয়টি রাষ্ট্রকে বুঝতে হবে, মানুষের আয়ের সাথে ব্যয়ের অসংগতি, পরিবার-পরিজনদের নিয়ে দুঃখ কষ্ট বেড়েছে। ব্যবসা বাণিজ্যে চরম হতাশা, বিদুৎ ও জ্বালানি সংকটে উৎপাদন বন্টনে ঘাটতি, ডলার সংকটে আমদানী রফতানি বাণিজ্যে ব্যপক হতাশা বিরাজ করছে।

অন্যদিক ঘোষিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বীকার করেছেন, জটিল ও কঠিন সময় পার করছে দেশবাসী। আমরা সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির পক্ষ থেকে জাতীয় অগ্রযাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে ঋণখেলাপীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছি একই সাথে অর্থ পাচারে ব্যাংকিং সেক্টরের দূর্বলতা নিরসনের উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি।

সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এস এম এ সবুর, জয়ন্তী রায়, ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সাধারন সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ,সম্পাদক মন্ডলীর সদস্য,হান্নান চৌধুরী, ইসমাইল হোসেন, আবিদ হোসেন অপু, জুবায়ের আলম , কেন্দ্রীয় নেতা,জাহিদ আলম, আবদুল ওয়াহেদ, হারুনার রশীদ ভূইয়া, নুরুল আমিন, আজহার আলী, গোলাম আব্বাস, আজিজুর রহমান আজিজ, সভায় আগামী ১৬ সেপ্টেম্বর সম্মিলিত সামাজিক আন্দোলনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে সারাদেশে ১৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগ: কালো টাকাসভাসম্মিলিত সামাজিক আন্দোলনসাদা করারসুযোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় স্থগিত চেয়ে আবেদন

পরবর্তী

‘এক নির্ঝরের গানে’ ৬৩ মৌলিক গানের সংকলন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক নির্ঝরের গানে’ ৬৩ মৌলিক গানের সংকলন

অ্যাডভোকেট জয়নুল আবেদীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্বে অ্যাডভোকেট জয়নুল আবেদীন

সর্বশেষ

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT