অর্থনীতি

কালোটাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্ত

অর্থের ছবি, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থের ছবি, যেখানে একটি ব্যাগে কালো টাকা রাখা হয়েছে এবং বাংলাদেশ সরকারের লোগো দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কালো টাকা সাদা করার বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে সভা শেষে এই তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা জানান, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যা করা দরকার করা হবে।

বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিষয়:কালো টাকা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…