চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাক-নৌকা জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, সিলেট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার পর শুরু হওয়া এই অভিযানে পাথরবোঝাই একাধিক ট্রাক ও নৌকা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে পাথর লুট ঠেকাতে জেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেলে দেয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, সিলেট ক্লাবের সামনে যৌথ বাহিনীর অভিযান চলছে। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ পাথর উত্তোলন রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

এর আগে সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকাতে ও পুনঃস্থাপনে পাঁচ দফা সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে, জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে যৌথ চেকপোস্ট, অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে অভিযান, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, উদ্ধার পাথর আগের অবস্থানে ফেরত।

এ ঘটনায় সিলেট প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। একই দিনে সাদা পাথর পরিদর্শন করে দুদকের নয় সদস্যের দল।

দুদক জানিয়েছে, যাদের যোগসাজশে পাথর লুট হয়েছে, তাদের চিহ্নিত করে কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট পাঠানো হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের ভূমিকা ও পর্যটন খাতে ক্ষতির বিষয়েও তদন্ত চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানউদ্ধারজব্দ ট্রাকবোটযৌথ বাহিনীসাদা পাথরসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT