চট্টগ্রাম

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০ জনের ছবি, পুলিশ ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের হাজারী গলিতে মঙ্গলবার ৫ নভেম্বর রাতে যৌথ বাহিনীর ওপর হামলায়, ৫ সেনা সদস্য ও পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন। ওই ঘটনায় এখন পর্যন্ত ৮০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।

বুধবার ৬ নভেম্বর সেনা বাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ জানান, মঙ্গলবার রাতের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সীলগালা করার পাশাপাশি হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসময় তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট দেয়াকে কেন্দ্র করে আটকে রাখা এক দোকান মালিককে উদ্ধার করতে গেলে অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা যৌথ বাহিনীর ওপর এসিডসহ বিভিন্নভাবে হামলা চালায়। আহত ৫ সেনা সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদেরও চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়:চট্টগ্রাম পুলিশ যৌথবাহিনী সংবাদ সম্মেলন সেনা সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…