চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন লেননের হত্যাকারীর প্যারোল আবারও খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
জন লেননের হত্যাকারীর ছবি, পুলিশ হেফাজতে গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও খারিজ হলো জনপ্রিয় ব্যান্ড ‘বিটলস’ এর সদস্য কিংবদন্তী গায়ক জন লেননের খুনি মার্ক ডেভিড চ্যাপম্যানের প্যারোল আবেদন। এবার নিয়ে ১৪তম বারের মতো এই খুনীর প্যারোল আবেদন খারিজ করেছে যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ।

নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড কমিউনিটি সুপারভিশন অনলাইনে এই সিদ্ধান্ত প্রকাশ করেছে।

১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ডাকোটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জন লেনন। লেননের বয়স তখন ছিলো মাত্র ৪০ বছর।

খুনের পরপরই চ্যাপম্যানকে ঘটনাস্থলেই আটক করা হয়। তার হাতে ছিল জে. ডি. স্যালিঞ্জারের উপন্যাস ‘দ্য ক্যাচার ইন দ্য রাই’।

১৯৮১ সালে আমেরিকার আদালত চ্যাপম্যানকে ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। ২০০০ সালে প্রথমবার প্যারোলের আবেদন করার যোগ্যতা পান তিনি। সর্বশেষ তিনি ২০২৫ সালের ২৭ আগস্ট প্যারোল বোর্ডের সামনে হাজির হন তিনি।

২০২২ সালে প্রকাশিত এক প্যারোল শুনানির নথিতে চ্যাপম্যান বলেছিলেন, তার হৃদয়ে ‘অশুভ ইচ্ছা’ কাজ করেছিল। তিনি বলেন, “আমি জানতাম আমি কী করছি, জানতাম এটা ভুল, কিন্তু খ্যাতির জন্য আমি এতটাই মরিয়া ছিলাম যে একজন মানুষের জীবন নিয়ে নিতে রাজি ছিলাম।”

Reneta

চ্যাপম্যানের পরবর্তী প্যারোল শুনানি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৭ সালে। বর্তমানে তার বয়স ৭০ বছর। মিউজিক নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তী গায়কজন লেননপ্যারোল আবেদনবিটলসমার্ক ডেভিড চ্যাপম্যানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT