চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

চার তারকাকে ঘিরে শোরগোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
বিনোদন
A A

দ্য বিটলসের কিংবদন্তী ‘অ্যাবি রোড’ অ্যালবামের সেই ঐতিহাসিক প্রচ্ছদ এবার আবারও জীবন্ত হলো, তবে নতুন রূপে! বিটলসকে নিয়ে নির্মিত স্যাম মেন্ডেসের চার পর্বের বায়োপিকের শুটিংয়ে চার অভিনেতা হ্যারিস ডিকিনসন, পল মেসকাল, জোসেফ কুইন ও ব্যারি কিওগান হেঁটে গেলেন সেই বিখ্যাত জেব্রা ক্রসিংয়ে!

তাদের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

চার অভিনেতার মধ্যে হ্যারিস ডিকিনসন অভিনয় করছেন জন লেননের চরিত্রে, পল মেসকাল পল ম্যাকার্টনির ভূমিকায়, জোসেফ কুইন জর্জ হ্যারিসন এবং ব্যারি কিওগান রিঙ্গো স্টারের চরিত্রে।

Banglabid

১৯৬৯ সালে প্রকাশিত ‘অ্যাবি রোড’ অ্যালবামের প্রচ্ছদে বিটলসের চার সদস্যকে যে বিখ্যাত পথ পার হতে দেখা যায়, নতুন সিনেমায় সেই দৃশ্যই নতুনভাবে ধারণ করা হয়েছে।

‘অ্যাবি রোড’-এর মূল ছবিটি তোলা হয়েছিল ১৯৬৯ সালের ৮ আগস্ট। সেই একই লন্ডনের জেব্রা ক্রসিংয়ে নতুন প্রজন্মের এই চার অভিনেতার শুটিং দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।

স্যাম মেন্ডেসের এই উচ্চাভিলাষী প্রকল্পের নাম ‘দ্য বিটলস: আ ফোর-ফিল্ম সিনেমাটিক ইভেন্ট’। একই ব্যান্ডের গল্পকে এক সিনেমায় সীমাবদ্ধ না রেখে চারটি আলাদা চলচ্চিত্রে বলা হবে, প্রতিটি চলচ্চিত্রের কেন্দ্র থাকবে বিটলসের একজন সদস্য। চারটি গল্প আলাদা দৃষ্টিকোণ থেকে এগোলেও শেষ পর্যন্ত মিলে যাবে একই কিংবদন্তীর গল্পে।

Reneta

এই প্রকল্পের আরেকটি ঐতিহাসিক দিক হলো, বিটলস ও তাদের উত্তরাধিকারীরা প্রথমবারের মতো একটি কাহিনিচিত্রে তাদের জীবনকাহিনি এবং সংগীত ব্যবহারের পূর্ণ অনুমতি দিয়েছেন। ফলে সিনেমাটিতে ব্যান্ডটির বহুল পরিচিত গান ব্যবহারের ক্ষেত্রেও বড় স্বাধীনতা পেয়েছেন নির্মাতারা।

চার সিনেমাতেই একাধিক পরিচিত অভিনেতাকে দেখা যাবে। সাওরসে রোনান অভিনয় করছেন লিন্ডা ম্যাকার্টনির চরিত্রে, মিয়া ম্যাকেনা-ব্রুস মোরিন স্টার্কির ভূমিকায় এবং আনা সাওয়াই ইয়োকো ওনোর চরিত্রে। প্রকল্পে ভারতীয় অভিনেতা ফারহান আখতারকে কিংবদন্তী সেতারবাদক রবিশঙ্করের ভূমিকায় দেখা যাবে বলেও আগেই জানানো হয়েছে।

স্যাম মেন্ডেস চারটি সিনেমাই পরিচালনা করছেন। তার ভাষায়, এটি হতে যাচ্ছে একসঙ্গে চারটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা বিটলসের গল্প, যা দর্শকের জন্য প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে।

চার সিনেমা ২০২৮ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে। তবে এগুলো একই সময়ে নাকি ভিন্ন ভিন্ন তারিখে মুক্তি পাবে, সে বিষয়ে বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে জানানো হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাবি রোডজন লেননবিটলসলিড বিনোদনসিনেমাস্যাম মেন্ডেসহ্যারিস ডিকিনসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

পরবর্তী

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

পরবর্তী

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT