বাংলাদেশ

চ্যানেল আইয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ

চ্যানেল আই অনলাইন ক্যারিয়ার গড়ার সুযোগের বিজ্ঞপ্তি, বাংলাদেশে চাকরির খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন ক্যারিয়ার গড়ার সুযোগের জন্য বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, বাংলাদেশে চাকরির খবর ও আবেদন পদ্ধতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই মোট সাতটি পদে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে। এসব পদে যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর, জার্নালিজমে স্নাতক/ স্নাতকোত্তরদের আবেদনের সুযোগ থাকছে।

পদগুলো হলো: অনলাইন জার্নালিস্ট (শিক্ষানবিশ), অনলাইন জার্নালিস্ট- স্পোর্টস (শিক্ষানবিশ), মাল্টিমিডিয়া জার্নালিস্ট (শিক্ষানবিশ), কন্টেন্ট ক্রিয়েটর এন্ড প্রসেসর (শিক্ষানবিশ), এক্সিকিউটিভ (এসইও ও সোশ্যাল মিডিয়া), এক্সিকিউটিভ (ব্রডকাস্ট) ও এক্সিকিউটিভ (আইটি/ সফটওয়্যার)।

এতে আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২১।

অনলাইন জার্নালিস্ট (শিক্ষানবিশ)

  • বাংলায় প্রতিবেদন লেখার পাশাপাশি অনুবাদে পারদর্শী, ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা।
  • যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর (জার্নালিজমে স্নাতক/ স্নাতকোত্তরদের অগ্রাধিকার)

অনলাইন জার্নালিস্ট-স্পোর্টস (শিক্ষানবিশ)

  • স্পোর্টস রিপোর্টিং ছাড়াও ডিজিটাল মাধ্যমে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা।
  • যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর

মাল্টিমিডিয়া জার্নালিস্ট (শিক্ষানবিশ)

  • ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি, ফটো স্টোরি ও ফটোগ্রাফি, স্ক্রিপ্ট রাইটিং, মোবাইল জার্নালিজম, ফিল্ড রিপোর্টিং ও ফেসবুক লাইভে পারদর্শিতা।
  • জার্নালিজম/ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর অথবা অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।

কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড প্রসেসর (শিক্ষানবিশ)

  • ভিজ্যুয়াল স্টোরি নির্মাণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স, স্ক্রিপ্টিং এবং বেসিক ফটোগ্রাফিতে দক্ষতা।
  • যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর (মিডিয়া অ্যান্ড ফিল্ম স্টাডিজ, জার্নালিজম ও ফাইন আর্টসদের অগ্রাধিকার )

এক্সিকিউটিভ (এসইও ও সোশ্যাল মিডিয়া)

  • অ্যান্ড্রয়েড এসইও, আইওএস এসইও, অফ/অন পেইজ এসইও, এবং ডিজিটাল বিপণন, সোশ্যাল মিডিয়া বিপণন ও ম্যানেজমেন্ট, কন্টেন্ট প্রটেকশন ও কপিরাইট ম্যানেজমেন্টে দক্ষতা।
  • যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর বা ৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

এক্সিকিউটিভ (ব্রডকাস্ট)

  • লাইভ স্ট্রিমিং, হার্ডওয়ার ডিভাইস ও সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা।
  • ইঞ্জিনিয়ারিং এ স্নাতক/ স্নাতকোত্তর (ইইই/ আইটি/ আইসিটি/ কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন)।

এক্সিকিউটিভ (সফটওয়্যার/ আইটি)

  • ওয়েব/অ্যাপ এপ্লিকেশন ডেভেলপমেন্টে দক্ষতা, সফটওয়্যার হার্ডওয়ার ও নেটওয়ার্কিং দক্ষতা।
  • ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (ইইই/ আইটি/ আইসিটি/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ টেলিকমিউনিকেশন) অথবা অভিজ্ঞতাসহ ৩ বছরের  ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

সকল পদের জন্যই সোশ্যাল মিডিয়া ও বাংলা (বিজয়/ ইউনিকোড) টাইপিং-এ স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেসিক মোবাইল ভিডিও ধারণ, ফটোগ্রাফি ও ভয়েস দেওয়ার আগ্রহ থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২১।

যেভাবে আবেদন করবেন
jobs.channelionline.com এ ঠিকানায় আবেদন করতে হবে।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…