বিনোদন

জানা গেল ‘জোকার টু’ মুক্তির তারিখ

জোকারের মতো সাজানো ব্যক্তি হাস্যরসের পোশাকে, পটভূমিতে লেখা 'Put on a HAPPY face'. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি জোকারের মতো সাজে হাস্যরসের পোশাকে, পটভূমিতে লেখা ‘Put on a HAPPY face’।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল জোয়াকিন ফিনিক্সের ‘জোকার’ ছবিটি। এর পর থেকেই সিনেপ্রেমীদের অপেক্ষা শুরু হয় ‘জোকার টু’-এর জন্য। কবে মুক্তি পাবে সিকুয়েলটি, তা নিয়ে জল্পনাকল্পনারও শেষ নেই। অবশেষে জানা গেল সেই তারিখ।

‘জোকার’ ছবির সিকুয়েল মুক্তি পাবে ২০১৪ সালের ৩ অক্টোবর। ওয়ার্নার ব্রাদার্সের এক চলচ্চিত্র পরিবেশকের সূত্রে জানা গেছে এই তারিখ।

ছবির ব্যাপারে আর কোনো তথ্য জানা যায়নি। তবে ভ্যারাইটির সূত্রে জানা গেছে নতুন ছবিটি হবে মিউজিক্যাল এবং লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে।

নির্মাতা টোড ফিলিপসের অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পেয়েছে মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি।

বিষয়:জোকার জোয়াকিন ফিনিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…