চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের রেকর্ড ভেঙে দেয়ার জোশটা ‘বরবাদ’-এ আছে: যীশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৫
বিনোদন
A A
যীশুর নতুন গানের ভিডিও যেখানে তিনি গানের মধ্যে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ২৩ বছর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘মনের মাঝে তুমি’ ছবিতে অভিনয় করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। সেই সুবাদে যীশুকে চিনেছিল ঢাকাই সিনেমার দর্শক। পরে কলকাতার একাধিক ছবি, রিয়্যালিটি শো এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার দাপট বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত।

এবার যীশু অভিনয় করলেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত আসন্ন ঈদের ছবি বরবাদ-এ। টিজার ও যীশুর জন্মদিনে প্রকাশিত এক ভিডিও-তে তাকে দেখে চমকে উঠেছে সিনেমাপ্রেমীরা। ধারণা করা যাচ্ছে, বরবাদ-এ শাকিব খানের সঙ্গে যীশুর উপস্থিতি জমে যাবে!

‘বরবাদ’ নিয়ে কলকাতার শারদ মিউজিক ভেঞ্চার্স নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় যীশু সেনগুপ্ত বলেছেন, যেভাবে ‘বরবাদ’ সিনেমাটিকে তৈরি করা হয়েছে তাতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বাংলা সিনেমার একটা নতুন দিক খুলতে পারে এই সিনেমার মাধ্যমে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দেয়ার সেই জোশটা বরবাদের মধ্যে আছে। বাকিটা দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখার পর বলতে পারবেন।

এখন কম বাংলা সিনেমা করেন, এরপরেও কেন বরবাদে যুক্ত হলেন জানতে চাইলে যীশু বলেন, আমি বাংলায় কম কাজ করি এটা সত্য না। আগে যেটা সামনে আসতো করতাম, কিন্তু পূর্বের বিভিন্ন অভিজ্ঞতা আমাকে এখন আরও বেশি রেসপনসিবল করে তুলেছে। এজন্য আমি পছন্দমত কাজগুলো করতে চাই। বছরে অন্তত একটা বাংলা সিনেমাতে আমি সবসময় থাকতে চেয়েছি। বরবাদের গল্পকে আমি বিশ্বাস করেছি।

”জুম কলে যখন ডিরেক্টর আমাকে গল্পটা শোনায় তখন আমি গল্প নিয়ে আত্মবিশ্বাসী হই। পরে সেটে গিয়ে বুঝতে পারি কাজ ঠিকঠাক হবে। আমি বিশ্বাস করি ডিরেক্টর শুটিংয়ের আগে পুরো সিনেমা এবং দৃশ্যগুলো মাথায় নিয়ে দেখতে পায়। হৃদয় সেটা ভেরি সিউর করতে পেরেছে।”

বরবাদ-এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে যীশু বলেন, শাকিব বাংলাদেশের মেগাস্টার। এটা নিয়ে কোনো ডাউট নেই। ওর সম্পর্কে বলার দৃষ্টতা আমার নেই। সে সহ-অভিনেতা হিসেবে যেমন ব্রিলিয়ান্ট, মানুষ হিসেবেও অসাধারণ। ওর সঙ্গে যারা আলাপ করেনি, মেশেনি তারা জানবে না শাকিব কতটা ওয়ান্ডারফুল হিউম্যান বিং।

Reneta

যীশু বলেন, যতদিন আমি কাজ করেছি বাড়ির মতো অনুভব করেছি। ডিরেক্টর, প্রডিউসার প্রত্যেকে অনেক ভালো মানুষ। সবাই অনেক আড্ডা দিয়েছি। আমি এমনও টিমের সঙ্গে কাজ করেছি যারা ২০/৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু তারা মানুষ হিসেবে ওতটা ভালো নয়।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত বরবাদ প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমী।শাকিব-যীশু ছাড়াও এতে আছেন ইধিকা পাল, মিশা সওদাগর প্রমুখ। ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে সিনেমা হল মালিক ও দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে ‘বরবাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বরবাদযীশু সেনগুপ্তলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT