সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়া ভাট-বেদাং রায়না অভিনীত আসন্ন সিনেমা ‘জিগরা’র ট্রেলার। যেখানে অ্যাকশন মুডে অন্য এক আলিয়াকে আবিষ্কার করেছে দর্শকরা। তবে চমক এখানেই শেষ নয়। এবার জানা গেল, হিন্দির পাশাপাশি তেলুগু ভাষাতেও মুক্তি পেতে যাচ্ছে আলিয়ার ‘জিগরা’। যা আসন্ন এই ছবিকে প্যান-ইন্ডিয়ান ছবি হিসেবে বিবেচিত করছে।
সম্প্রতি ‘জিগরা’র নির্মাতা ঘোষণা করেছেন যে, ‘জিগরা’ এখন একটি প্যান-ইন্ডিয়া সিনেমা এবং এটি তেলুগু ভাষায় মুক্তি পাবে। তেলুগু ট্রেলারটি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং এটি তেলুগু ইন্ডাস্ট্রিতে বেশ সাড়াও পেয়েছে।
ইতোমধ্যেই ট্রেলারটি ঘিরে উচ্ছ্বসিত তেলুগু ইন্ডাস্ট্রি অনেক তারকাই। রামচরণ থেকে শুরু করে রানা দাজ্ঞুবতির মত তারকারা বলছেন, হিন্দির পাশাপাশি তেলুগুতেও ছবিটি বেশ সাড়া ফেলবে।
মূলত ভাই-বোনের এক গল্পকে ঘিরেই নির্মিত হয়েছে ‘জিগরা’। যেখানে ভাইকে রক্ষা করতে এক বড় বোন কতদূর যেতে পারে তারই দুঃসাহসিকতার গল্প পর্দায় তুলে ধরা হবে।
গত বছর সেপ্টেম্বরে ‘জিগরা’ ঘোষণা দেওয়া হয়েছিল। গত জুনে ‘জিগরা’র নির্মাতারা ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও আগামী ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে প্যান-ইন্ডিয়ান এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। – বলিউড লাইফ







