চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আবদুল হাদীকে নিয়ে ‘জীবনের গান’

চ্যানেল আইয়ের পর্দায় ঈদের বিশেষ অনুষ্ঠান 'জীবনের গান'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৫
বিনোদন
A A
সৈয়দ আবদুল হাদী

সৈয়দ আবদুল হাদী

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী। নতুন গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু চ্যানেল আই কর্তৃপক্ষ গেল দুই বছরেরও অধিক সময় ধরে চেষ্টা করছিলেন সৈয়দ আবদুল হাদীকে দিয়ে নতুন গান করানোর জন্য। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয়েছে।

সৈয়দ আবদুল হাদী দর্শক শ্রোতাদের জন্য নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন। আজম বাবুর পরিকল্পনা ও পরিচালনায় ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘জীবনের গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।

‘জীবনের গান’ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আর গানগুলো ভিডিও আকারে চ্যানেল আইতে প্রচারের জন্য ভিডিও নির্দেশনায় ছিলেন আজম বাবু।

Banglabid

নতুন এই চারটি গান করা প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, আমিতো আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আর নতুন গান করব না। কিন্তু সাগর, জিয়া আর বাবু আমাকে অনেকটাই জোর করেই গাওয়ালো। সত্যি বলতে কী তাদের অবশ্য আমার প্রতি ভীষণ আন্তরিকতার কারণেই আমি তাদের না করতে পারিনি। ওরা আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে কেমন করেই বা না করি। তাছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের সঙ্গে আমার ষাট বছরের বন্ধুত্ব। কিছুদিন আগেই তার পাঠানো একটি গান আমার মনে লাগল। যেহেতু আমরা সমবয়সীও বটে। জীবনের ব্যাপারে আমাদের আবেগ অনুভূতি বলা যায় একই রকম। সে কারণে ইচ্ছে হলো গানটা গাই।

তিনি বলেন, এভাবেই আসলে গানগুলো করা হয়ে গেল। ভালো লেগেছে আমার কাছে, দর্শক শ্রোতারও ভালো লাগতে পারে। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের অনুষ্ঠানগানজীবনের গানলিড বিনোদনসৈয়দ আব্দুল হাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT