‘ছাত্রলীগের ধাওয়া থেকে বাঁচতে গিয়ে’ দুর্ঘটনায় ৩ কলেজছাত্রের মৃত্যু

ছাত্রলীগের ধাওয়া থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় তিন কলেজছাত্রের মৃত্যু, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ
শেখ সেলিম: ঝিনাইদহে ছাত্রলীগের ধাওয়ায় প্রাণ বাচাঁতে গিয়ে লরির সাথে ধাক্কা লেগে ৩ কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদরের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহপাঠি ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে বিদ্যুতের পোল বোঝাই একটি লরি দাঁড়িয়ে ছিল। সেসময় ঝিনাইদহ শহর থেকে ভেটেরিনারী কলেজে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজের ছাত্র সংসদের ভিপি মুরাদ হোসেন, শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস মারা যায়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা ডিগ্রী বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। নেতৃত্ব দেওয়া নিয়ে কলেজের সাবেক শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদের সাথে বর্তমান জিএস সজীবের বিরোধ চলে আসছে। এরই জের ধরে মুরাদ ও সজীবসহ আরও ককেয়জন শহর থেকে ক্যাম্পসে ফিরছিল। পথে জোহান পার্কে সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সজিবসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের হামলা থেকে বাঁচতে দিয়ে ভিপি মুরাদসহ তিন জন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লড়িতে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি।






