ভিডিও নিউজ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার ঘটনায় জনতার প্রতিবাদ ও বিক্ষোভ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। শুক্রবার বেলা ২ টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীর উদ্দীন পাটওয়ারী। এসময় তার ওপর হামলা হয়। পরে তিনি সদর থানায় যান। এ হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। ঘটনার পর নাসীর উদ্দীন পাটওয়ারী এক ফেসবুক পোস্ট ও ঘটনাস্থলে তার ওপর হামলার বিস্তারিত তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায়।

বিষয়:হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…