চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের আমিরের আগমন ঘিরে যশোরের সর্বত্রই সাজ সাজ রব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, যশোর, রাজনীতি
A A

যশোর জেলার গুরুত্বপূর্ণ মোড়সহ শহরের সর্বত্রই সাজ সাজ রব। রয়েছে মানুষেদের মাঝে উৎসবের বাড়তি আমেজ। এসকল সাজ ও উৎসবের মূলে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল ২৭ ডিসেম্বর যশোর সফরে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, আগামীকাল ২৭ ডিসেম্বর যশোর সদরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৭ ডিসেম্বর শুক্রবার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের যশোর সদরের কর্মী সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা হয়েছে হাজার হাজার লিফলেট, সাটানো হয়েছে বেশ কয়েক হাজার পোস্টার। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। বেশ কিছু দিন ধরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও হাট বাজারে করা হয়েছে প্রস্ততি সভা-সমাবেশ ও মিছিল। এছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা। চলছে গোটা এলাকায় মাইকিং।

তিনি প্রত্যাশা নিয়ে বলেন, যশোর সদরের কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে। এটি হবে স্মরণকালের ইতিহাস। দীর্ঘ কয়েক বছর পর যশোর জেলা জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াতের কর্মী সম্মেলনযশোরযশোর সদরে জামায়াতের কর্মী সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT