চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড তারকাকে বিক্ষোভকারীদের আলকাতরা নিক্ষেপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
বিনোদন
A A

পরনে সাদা রঙের টপের সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। ঘাড় থেকে আড়াআড়ি ভাবে ঝোলানো স্লিং ব্যাগ। ফোনে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন হলিউডের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। ঠিক তখনই হঠাৎ তার গায়ের উপর দূর থেকে কে যেন কালো রঙের তরল কিছু ছুড়ে দিলেন। যাতে বেজায় চটে গেলেন এই অভিনেত্রী!

কিন্তু কে এই কাণ্ড ঘটালেন আর কেনই বা ঘটালেন? ঘটনাটি কি সত্য নাকি শুটিংয়ের অংশ?

জানা গেছে, রবিবার (২৮ জুলাই) ম্যানহাটনে জেনিফার তার চর্চিত সিরিজ ‘দ্য মর্নিং শো’র শুটিংয়ে গিয়েছিলেন। আর সেখানেই এই কাণ্ডটি দৃশ্যায়ন করা হয়।

এদিন ‘ফ্রেন্ডস’ তারকা এমন এক দৃশ্যের শুট করছিলেন যেখানে তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স লেভি যাকে বিক্ষোভকারীরা ঘিরে ধরে এবং গায়ে আলকাতরা টাইপ কালো পদার্থ ছুড়ে মারে।

সিরিজের গল্পে দেখা যাবে, বিক্ষোভকারীদের অভিযোগ যে জেনিফারের ‘দ্য মর্নিং শো’ মহামারী, ইউক্রেন যুদ্ধ, এমনকি জে-সিক্স দাঙ্গা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য দিয়েছে। আর সে কারণেই বেজায় বিরক্ত বিক্ষোভকারীরা শোয়ের শুটিংয়ের সময় জেনিফারের দিকে আঠালো আলকাতরার মতো দেখতে কোনও এক পদার্থ ছিটিয়ে দেয়।

যে কারণে বেজায় চটে যান হলিউড তারকা। রেগে চিৎকার করতে শুরু করেন। কিন্তু আশেপাশে লোকজন থাকলেও তারা কেউ জেনিফারের কাছে ছুটে যাননি। জেনিফারের আসন্ন সিরিজ ‘দ্য মর্নিং শো’-এর এই দৃশ্যটি অনলাইনে ভাইরাল হলে প্রথমে এটি সত্য ঘটনা ভেবে নেয় অ্যানিস্টন ভক্তরা। অনেককেই তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সামাজিক মাধ্যমে।

Reneta

তবে পিপল ডটকমের প্রতিবেদন অনুসারে, এটি আসন্ন সিরিজের একটি দৃশ্য। আর দৃশ্যটি বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। অ্যাপল টিভি প্লাস প্ল্যাটফর্মের ‘দ্য মর্নিং শো’ নামের সিরিজটিতে আলেকজান্দ্রার (অ্যালেক্স) চরিত্রে অভিনয় করছেন জেনিফার। সিরিজটির তিনটি সিজন শেষ হয়েছে। এবার আসছে চতুর্থ সিজন।- ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফার অ্যানিস্টনহলিউড তারকাহলিউডের অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT