চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপ্রত্যাশিত’ চুমুরও শাস্তি হওয়া উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জেনিফার হারমোসো রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। ৩৩ বর্ষী জেনিফারের সংগঠন বলেছে, ‘অপ্রত্যাশিত’ চুমুরও শাস্তি হওয়া উচিত।

বুধবার বিবৃতিতে জেনিফার জানিয়েছেন, স্প্যানিশ খেলোয়াড়দের ইউনিয়ন ফুটপ্রো তার পক্ষ থেকে আইনি লড়াই করবে।

‘ফুটপ্রো ইউনিয়ন আমার টিএমজে এজেন্সির সাথে সমন্বয় করে আমার স্বার্থ রক্ষা করবে এবং এ বিষয়ের আলোচনা করবে।’

ইউনিয়ন বিশ্বাস করে রুবিয়ালেসের কর্মকাণ্ড জেনিফারের অধিকারের বিরুদ্ধে গেছে এবং তিনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। ফুটপ্রো বলেছে, ‘আমাদের অ্যাসোসিয়েশন থেকে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে প্রয়োজনীয় নিয়ম-কানুন বাস্তবায়ন করতে, খেলোয়াড়দের অধিকার সমুন্নত রাখতে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।’

‘এটা অপরিহার্য যে, আমাদের দল এমন ব্যক্তিদের দ্বারা প্রতিনিধিত্ব করে যারা সকল ক্ষেত্রে তাদের সমতা এবং সম্মানের মূল্যবোধকে তুলে ধরে। আমরা স্পোর্টস কাউন্সিলের উচ্চ পরিষদকে আহ্বান জানাচ্ছি যেন তাদের ক্ষমতা, সক্রিয় সমর্থন এবং যৌন হয়রানির বা অপব্যবহারের মুখে প্রতিরোধের কথা প্রচার করে। আমরা ফুটবল খেলোয়াড়দের অধিকার ক্ষুণ্ণ হয় এমন আচরণ প্রত্যাখ্যান করছি।’

চুমুর ঘটনায় জেনিফার অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন। ওই কাণ্ডের পর তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।’

Reneta

ঘটনার আলোড়নে ক্ষমা চান রুবিয়ালেস। ফেডারেশনের পাঠানো এক ভিডিও বিবৃতিতে গত সোমবার স্পেন ফুটবলের সভাপতি বলেন, ‘অবশ্যই আমি ভুল ছিলাম। আমাকে স্বীকার করতে হবে। এমনটি করার সময় খারাপ মানসিকতা ছিল না। এ ঘটনার জন্য আমি দুঃখিত। কারণ এটা আমাদের মেয়েদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। ফুটবল ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ আমরা জিতেছি। এটি উদযাপনকে প্রভাবিত করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফারফুটপ্রোরুবিয়ালেসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT