চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র, চোখে পড়েনি প্রক্টরের

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৬:৪১ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র, চোখে পড়েনি প্রক্টর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল সোমবার (১৩ মে) ফের একটি পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় তারা রড, রামদাসহ দেশিয় অস্ত্রশস্ত্র হাতে মাদার বখশ হলের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে তাদের সামনে দিয়ে সোহরাওয়ার্দী হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা। তবে তাদের হাতে কোনো অস্ত্র দেখেননি বলে মন্তব্য করেছেন প্রক্টর।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টা থেকে পৌঁনে ৫টা পর্যন্ত সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে।

অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করছে না এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আপনার চোখে হয়তো পড়েছে। কিন্তু আমি যখন ঢুকলাম তখন আমার চোখে সেটি পড়েনি। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি যেন আমার ছাত্রদের কোনো ক্ষতি না হয়। আমরা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

Banglabid

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে অস্ত্রের বিষয়ে তিনি বলেন, ‘তারা রামদা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা হয়তো আপনি দেখছেন, আরেকজন দেখছেন। কিন্তু আমি যখন গিয়েছি তখন হয়তো তারা লুকিয়ে ফেলেছে। তবে আমরা এসব বিষয়ে অবগত আছি। আর যাদের মাধ্যমে এগুলো উদ্ধার করা যায় আমরা তাদেরকে বলেছি। এখানে পুলিশ প্রশাসনেরও একটা দায়িত্ব আছে।’

পুলিশ প্রশাসনের দায়িত্বের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ মোবারককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ঘটনার শুরুর দিন মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মধুসূদন রায় সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্পর্শকাতর একটি জায়গা। এখানে পুলিশ চাইলেই হস্তক্ষেপ করতে পারে না।’

Reneta

ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ তার অন্তত ১২ জন অনুসারীদের নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রবেশ করেন। এসময় হল গেটে ওই হলের সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের সঙ্গে নিয়াজের দেখা হয়। একপর্যায়ে নিয়াজ তাকে মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন আতিক। তবে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন নিয়াজ।

খবরটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীরা জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকেও নেতা-কর্মীরা সেখানে যোগ দেন। এ সময় নেতা-কর্মীদের হাতে রামদা, রড, দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল দেখা গেছে।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্রউপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষদেশিয় অস্ত্রশস্ত্রমতিহার থানারাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের ‘মন পড়ার প্রযুক্তি’ আবিষ্কার

পরবর্তী

নির্বাচনের কারণে পেছাল ফেডারেশন কাপের ফাইনাল

পরবর্তী
ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের কারণে পেছাল ফেডারেশন কাপের ফাইনাল

বিশেষ অতিথি ও অতিথিরা মোটরযান গতি সীমা নির্দেশিকা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোটরযান গতিসীমা নির্দেশিকা’কে অভিনন্দন জানালো রোড সেফটি কোয়ালিশন

সর্বশেষ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT