ফুটবল

জেসিএল সিজন-১: চ্যাম্পিয়ন প্যাকেজ ফনিক্স

বাংলাদেশের ক্রিকেট দল জেসিএল সিজন-১ চ্যাম্পিয়ন, ট্রফি হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট দলের সদস্যরা জেসিএল সিজন-১ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উদযাপন করছে, খেলাধুলার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আয়োজিত জুনিয়র্স চ্যাম্পিয়ন লিগের (জেসিএল) প্রথম আসরের শিরোপা জিতেছে প্যাকেজ ফনিক্স। সোমবার রাজধানীর ক্লাব ভোলতা মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ ব্যবধানে বাইট ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

চার দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন গণমাধ্যমের ৪০ জনের বেশি ক্রীড়া সাংবাদিক অংশ নেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো-রিলস রয়্যালস, কার্ড ক্যাপিটালস, প্যাকেজ ফনিক্স ও বাইট ব্লাস্টার্স।

ফুটবল খেলোয়াড়রা মাঠে জিতেছে চ্যাম্পিয়ন প্যাকেজ ফনিক্সের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট তালিকায় এগিয়ে ফাইনালে জায়গা করে নেয় প্যাকেজ ফনিক্স ও বাইট ব্লাস্টার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের লড়াই জমে উঠলেও শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-০ ব্যবধানে জয় পেয়ে জেসিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্যাকেজ ফনিক্স।

বাংলাদেশি ফুটবল দল ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় আয়োজক, অংশগ্রহণকারী সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেসিএলের প্রথম আসরে কিট স্পন্সর হিসেবে ছিল ম্যাক সিভিল অ্যান্ড আর্কিটেকচারাল সলিউশন।

বিষয়:আমিনুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…