চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়া প্রদা ‘পলাতক’, গ্রেপ্তারের নির্দেশ আদালতের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

আইনি ঝামেলায় পড়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রদা। এই প্রাক্তন সাংসদকে পলাতক ঘোষণা করেছে ভারতের উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত। শুধু তাই নয়, অবিলম্বে জয়া প্রদাকে গ্রেপ্তার করে আগামী ৬ মার্চের মধ্যে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি জানিয়েছেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য কেমারি এবং সোয়ার থানায় রামপুরের এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। এই অভিযোগ দায়েরের পর একাধিকবার জয়া প্রদাকে হাজিরার নির্দেশ দেয়া হলেও তিনি হাজিরা দেননি। তাই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় মোট সাত বার। তবে এতকিছুর পরেও তাকে আদালতে হাজির করা যায়নি।

পুলিশ আদালতে জানিয়েছে, জয়া প্রদা বারবার গ্রেপ্তার হওয়া এড়িয়ে যাচ্ছেন। তার সব ফোন বন্ধ। মঙ্গলবার বিষয়টি আদালতে উঠলে বিচারক শোভিত বনসল জয়াপ্রদাকে পলাতক ঘোষণা করেন। রামপুরের পুলিশ সুপারকে বিচারক নির্দেশ দেন আগামী ৬ মার্চের মধ্যে জয়া প্রদাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে।

প্রসঙ্গত, এর আগে সিনেমাহল কর্মীদের করা একটা মামলায় জয়াপ্রদাকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত।

২০০৪ এবং ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে রামপুর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন জয়া প্রদা। পরে সমাজবাদী পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এরপর ২০১৯ সালে বিজেপি প্রার্থী হয়ে রামপুর থেকে আবার নির্বাচনে লড়েছিলেন জয়া প্রদা। তবে সমাজবাদী পার্টির আজম খানের কাছে তিনি পরাজিত হয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া প্রদা
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬

‘ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

বৈশাখে আসছে ’চা গরম’!

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT