বিনোদন

প্রকাশ্যে ‘জওয়ান’র অ্যাকশন, ড্রামা, ও রোমান্সে ভরপুর ট্রেলার

বাংলাদেশি সিনেমার ট্রেলার featuring চারজন অভিনেতা, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে ‘জওয়ান’ সিনেমার ট্রেলার, যেখানে চারজন অভিনেতা বিভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে, পটভূমিতে বিস্ফোরণ ও যুদ্ধের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপেক্ষার পালা শেষ। অবশেষে ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ্যে এলো ‘জওয়ান’-এর ট্রেলার। অ্যাকশন, ড্রামা, থ্রিল ও রোমান্সে ভরা ট্রেলার দেখে ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়লো দর্শকের।

সিনেমায় সাবেক সেনাসদস্যের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে যিনি ছয়জন নারী সদস্যের একটি টিম পরিচালনা করেন। তারা মেট্রো হাইজ্যাক করে। পুলিশ অফিসার হিসেবে বিষয়টি দেখার দায়িত্ব পান নয়নতারা। তিনি শাহরুখকে জিজ্ঞেস করেন ‘আপনি কী চান?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আলিয়া ভাট’!

তবে দেখে মনে হয় শাহরুখের সঙ্গে নয়নতারার বিয়ে হয়েছিল আগে। তাদের রোমান্টিক দৃশ্য দেখা যায়। দীপিকাকে অ্যাকশন লুকে দেখা গিয়েছে। লড়াইয়ে হারিয়ে দিতে দেখা যায় শাহরুখকে।

বিজয় সেতুপতিকে একেবারেই ভিন্ন লুকে দেখা গিয়েছে। তাকে দেখা গেছে পৃথিবীর শীর্ষ অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে চতুর্থ জনের চরিত্রে।

অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখ ছাড়াও আরও রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতি থাকবে।

বিষয়:আলিয়া জওয়ান দীপিকা নয়নতারা বিজয় সেতুপতি শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…