চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ‘জওয়ান’ উন্মাদনা, প্রথম শো দেখতে পুরো হল ভাড়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
নতুন সিনেমার প্রমোশনে অংশগ্রহণকারী অভিনেতা ও নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহানোর আগেই মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত অ্যাটলির নতুন ছবি ‘জওয়ান’! বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার আগেই ভারতের বিভিন্ন রাজ্যের প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে! একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও সেন্সর না পাওয়ায় বিষয়টি অনিশ্চিত।

তবে সিনেমাটি ঘিরে উন্মাদনা মোটেও থেমে নেই শাহরুখের বাংলাদেশি ভক্তদের! সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও এরইমধ্যে হল ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিশ্চিত করে ফেলেছে ভক্তরা।

বাংলাদেশে শাহরুখ ভক্তদের অফিশিয়াল টিম ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ এর সদস্যরা এমন আয়োজন করতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছেন ভক্তদের এই গ্রুপের গ্রুপের অন্যতম সদস্য মেহেদী হাসান।

Banglabid

তিনি জানিয়েছেন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জাওয়ান’র প্রথম শো দেখবেন। অগ্রিম হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমানও।

যেহেতু সেন্সর হয়নি, তাই হল কর্তৃপক্ষের সাথে সেভাবেই চুক্তি করেছেন বলে জানিয়েছেন মেহেদী। এ বিষয়ে তিনি বলেন, আমরা ব্লকবাস্টারের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি যে, যে দিনই ‘জওয়ান’ মুক্তি পাবে, সে দিন প্রথম শো আমরাই দেখবো।

শাহরুখের ‘জওয়ান’ দেখতে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ এর এই ইভেন্টে নির্মাতা তপু খান ও মাবরুর রশীদ বান্নাহ উপস্থিত থাকবেন। এছাড়াও শোবিজের একাধিক তারকার উপস্থিত থাকার বিষয়টি পেজ থেকে জানানো হয়েছে!

Reneta

গেল মাসেই ভারতের সাথে একই দিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির অনুমতি পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। এরইমধ্যে সেন্সরেও জমা পড়েছে সিনেমাটি। তবে এখনও মেলেনি ছাড়পত্র।

পরিবেশক অনন্য মামুন জানিয়েছেন, সেন্সর পাওয়া মাত্রই ‘জওয়ান’ এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। বুধবার বিকেল পর্যন্ত সেন্সর ছাড়পত্র মেলেনি। সিনেসংশ্লিষ্টদের ধারণা, বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমা মুক্তির সম্ভাবনা প্রায় নেই। বরং ওইদিন সিনেমাটি পেতে পারে সেন্সর ছাড়পত্র, আর পরদিন মুক্তি!

দক্ষিণভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলির সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানদীপিকানয়নতারাবাংলাদেশলিড বিনোদনশাহরুখসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা

পরবর্তী

ফন গালের অভিযোগের বিপক্ষে ফন ডাইক

পরবর্তী
ফন ডাইক খেলোয়াড়ের ছবি, তিনি নীল জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফন গালের অভিযোগের বিপক্ষে ফন ডাইক

বাংলাদেশের প্রতিনিধিরা বাণিজ্য এশিয়া বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

সর্বশেষ

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT