জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের দালালী করে না।
শনিবার (৩০ আগস্ট) তিনি বলেন, গতকালের ঘটনায় চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না। নিজের বাড়ির সামনে কি কারও কুশপুত্তলীকা দাহ করা উচিত? জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহের নিন্দা জানাই।
তিনি বলেন, মবতন্ত্র যদি দমন না হয় তবে নির্বাচনে যাবার বিষয়ে চিন্তা করবো। কিন্তু আমরা নরমালি প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাদ করে দেবার ইচ্ছে হলো নির্বাচনকেই বাদ করে দেবার ইচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনে আসলে অনেক ছোট দলের নির্বাচনী ভোটের হিসেব অন্যরকম হবে। তাই অনেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে।







