ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম।
শনিবার ৩০ ডিসেম্বর হাতিরঝিলের মধুবাগ এলাকায় প্রচারণা চালান জাতীয় পার্টির এই নেতা। তিনি বলেন, যারা নির্বাচন বর্জন করেছে, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। মানুষ লাঙল মার্কায় ভোট দেয়া জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।







