জনপদ

ফরিদপুরে শুরু হয়েছে জসীম পল্লী মেলা

ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধন অনুষ্ঠান, উৎসবমুখর পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন দর্শনার্থী ও অতিথিরা অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরিদপুরে ২১ দিনব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

শনিবার বিকেলে ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির আঙ্গিনায় কুমার নদীর পাড়ে জসীম মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা), জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস, কবি পুত্র ড. জামাল আনোয়ার ও খুরিশদ আনোয়ার।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলায় সার্কাস, পুতুল নাচসহ দুইশত হরেক রকমের স্টল স্থান পেয়েছে। এছাড়া একুশ দিন ব্যাপী মেলায় জসীম মঞ্চে জসীম উদ্দিন রচনাবলী নিয়ে ৭০টি সংগঠনের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হবে।

বিষয়:ফরিদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…