আন্তর্জাতিক

ভারতে হয়রানির শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

বাংলাদেশে পহেলা বৈশাখে রঙের খেলায় অংশ নেওয়া তরুণী, রঙে রঙিন ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পহেলা বৈশাখে রঙের খেলায় অংশ নেওয়া এক তরুণী রঙে রঙিন হয়ে আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের দোল (হোলি) উৎসবে হয়রানির শিকার হয়েছিলেন একজন জাপানি পর্যটক তরুণী। তিনি বর্তমানে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শনিবার (১১ মার্চ) দিল্লি পুলিশ জানায়, হয়রানি করা তিন জনকে গেপ্তার করেছে পুলিশ। পর্যটক জাপানি তরুণী থানায় কোনো অভিযোগ দায়ের করেন নাই। দিল্লিতে দোল উৎসবে ৩ জন ব্যক্তি জাপানি তরুণীকে জোরপূর্বক রঙ লাগাতে থাকে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তুমুল প্রতিবাদ এবং সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ আরও জানায়, জাপানী সেই পর্যটক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করে তার বাংলাদেশে পৌঁছানোর কথা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেন, “আমি বাংলাদেশে পৌঁছেছি এবং আমি মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ আছি।”

জাপানি পর্যটক তরুণীকে হয়রানির ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা অভিযুক্তদের শাস্তির দাবি তোলে।

ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক কিছু ছেলে তরুণীর দিকে ধেয়ে এসে আবির মাখছে “হোলি হে” “হোলি হে” বলে। একজন ছেলে তরুণীর মাথায় ডিম ভাঙে। অন্যজন তরুণীকে জড়িয়ে ধরলে সে থাপ্পড় মারে সেই ব্যক্তিকে।

পুলিশ স্থানীয়দের সাহায্যে অভিযুক্তদের ধরতে সক্ষম হয়। এই ঘটনার পুলিশী তদন্ত এখনও চলছে।

বিষয়:দোল উৎসব ভারত হয়রানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…