জনপদ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন হবে যমুনা রেল সেতু: রেল সচিব

রেল সচিবসহ কর্মকর্তারা যমুনা রেল সেতু নির্মাণের অগ্রগতি পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেল সচিব ও কর্মকর্তারা যমুনা রেল সেতু নির্মাণের অগ্রগতি পরিদর্শন করছেন, উদ্বোধনের প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, যমুনা রেল সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি করবে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিং এর কাজ চলমান রয়েছে। যমুনা রেল সেতুর কাজ আগামী জানুয়ারি মাসে শেষ হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেতু উদ্বোধন করা হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবণ ও প্লাটফর্ম পরিদর্শনকালে এ কথা বলেন। সচিব বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পুর্ণ গতিতে যেতে পারবে।

টাঙ্গাইল গাজীপুর রেললাইনটি ডাবল লেন করার বিষয়ে সচিব বলেন, রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্প গুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল গাজীপুর রেল সড়কটি ডাবল লেনের তৈরি করা হবে।

সচিব বলেন, রেল শুধু প্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করেন সচিব। প্রয়োজনে এই সড়কে নতুন ট্রেন সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।

এসময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম প্রমুখ।

বিষয়:উদ্বোধন টাঙ্গাইল যমুনা রেল সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…