চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির একদিন পরই অনলাইনে ফাঁস নতুন ‘টার্মিনেটর’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

হলিউডের সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম প্রিয় নাম ‘টার্মিনেটর’। ১ নভেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সিরিজের নতুন ছবি ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’। কিন্তু মুক্তির একদিন পরই পাইরেসি ওয়েবসাইট ‘তামিলরকার্স’-এ ফাঁস হয়ে গেলো সিনেমাটি।

প্রথমে শুধু তামিল সিনেমায় সীমাবদ্ধ থাকলেও এখন হলিউড এবং বলিউডের সিনেমা ফাঁস করে দেয় ‘তামিলরকার্স’। কিছুতেই ঠেকানো যাচ্ছে না এই পাইরেসি। আইনের মাধ্যমে শাসিয়েও লাভ হয়নি। তারা ফাঁস করে যাচ্ছে একের পর এক সিনেমা। আর মুক্তির পরপরই সিনেমা ফাঁস হয়ে যাওয়ায় কিছুটা হলেও প্রভাব পড়ছে বক্স অফিসে।

প্রায় ২০০ মিলিয়ন বাজেটের ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবি পরিচালনা করেছেন টিম মিলার আর প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন ও ডেভিড ইলিসন।

মূলত ‘ডার্ক ফেইট’ জেমস ক্যামেরন পরিচালিত ‘টার্মিনেটর: জাজমেন্ট ডে’র (১৯৯১) সরাসরি সিক্যুয়েল। তবে তাতে শেষ তিন ছবি টার্মিনেটর থ্রি: রাইজ অফ দ্য মেশিন’ (২০০৩), ‘টার্মিনেটর স্যালভেশন’ (২০০৯) এবং ‘টার্মিনেটর জেনিসিস’-এর (২০১৫) অনেক যোগসূত্র থাকবে। ‘টার্মিনেটর’-এর শেষ তিন পর্বে সরাসরি যুক্ত না থাকলেও সেগুলো থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান ক্যামেরন।

প্রযোজক জেমস ক্যামেরন অ্যাকশন হিরো শোয়ার্জনেগারের বিপরীতে দীর্ঘ বিরতির পর ফিরিয়ে আনলেন অ্যাকশন কুইন লিন্ডা হ্যামিল্টনকে। এবার প্রধান চরিত্রেই আছেন তিনি। বিখ্যাত সারাহ কনর চরিত্রে আবারও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টার্মিনেটরতামিলরকার্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT