চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় মহাসড়কের পাশে জামালপুরের পৌর কাউন্সিলরের হাত-পা বাঁধা লাশ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১১:৪২ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ, জামালপুর
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ শনাক্তের পর জানা গেছে এটি জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মমিনের (৪৮) লাশ।

বুধবার ২০ মার্চ দুপুরে মহাসড়কের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টে এই পরিচয় উঠে এসেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

ত্রিনাথ সাহা বলেন, পরিচয় শনাক্তের পর উনার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা জামালপুর থেকে এসে লাশ শনাক্ত করলেই পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণ করা হবে।

কাউন্সিলর মো. মমিন মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তথ্য-প্রযুক্তির সহায়তায় এর পরিচয় সনাক্ত করে। পরে খোঁজ নিয়ে জানা যায়- তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। ব্যবসায়ীক উদ্দেশে গত ১৫ মার্চ তিনি বাড়ি থেকে কক্সবাজারের চকরিয়ার রওয়ানা হন।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ মহসাড়কের পাশে ফেলে যায়।

Reneta

মমিনেরর ছেলে ফজলে রাব্বি বলেন, ১৫ মার্চ পরবর্তী ব্যবসায়ীক কাজে বিভিন্নভাবে তিনি ব্যাংকের মাধ্যমে আমার থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আমাকে মুঠোফোনে বলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১১ নামীয় একটি ট্রাকে মেলান্দহের উদ্দেশে হলুদ নিয়ে রওয়ানা দিচ্ছেন।

তিনি বলেন, এরপর থেকে বাবার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আজ চৌদ্দগ্রাম থানা পুলিশ আমাকে ফোন করে জানায় আমার বাবার লাশ মহাসড়কের পাশ উদ্ধার করা হয়েছে। আমার চাচা ও জেঠা কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্সিলরের হাত-পা বাঁধা লাশকুমিল্লায় লাশ উদ্ধারজামালপুর-কুমিল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

জুন ২৮, ২০২৬

সংসদ ভবনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT