রাজনীতি

নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করবে জামায়াত: শফিকুর রহমান

শফিকুর রহমান নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা দাবি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিকুর রহমান এক জন বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলার পতাকা ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় বরং সহযোগিতা করবে জামায়াত।

শনিবার (২৪ মে) দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে তিনি বলেন, করিডর ইস্যুতে সরকারের সব দলের সঙ্গে বসা উচিত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমীর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিশে শুরার সমাপনী অধিবেশন। অংশ নেন বিভিন্ন শাখার আমীর ও সেক্রেটারি। জামায়াতের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন নেতারা। অধিবেশন উদ্বোধন করে জামায়াতের আমির বলেন, সব পক্ষের আলোচনার মাধ্যমে দেশের বর্তমান সংকটের সমাধান সম্ভব।

মানবিক করিডোর ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। সেনাবাহিনী বিতর্কিত হলে দেশের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমীর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় বরং সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।

 

 

বিষয়:জামায়াতে আমীর ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…