বাংলাদেশ

জঙ্গী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী সংগঠন নিষিদ্ধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী সংগঠন নিষিদ্ধের ঘোষণা দিচ্ছেন, পাশে একজন কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সন্ত্রাস বিরোধী ২০০৯ আইন এর ১৮ ধারা অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে। জঙ্গী সংগঠন হিসেবে এদের নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার ১ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গাজার মতো একই ঘটনা বাংলাদেশে ঘটেছে। একইভাবে এদেশের সম্পদ নষ্ট হয়েছে। এর বিচার আমি জনগণের কাছে দিলাম। এদেশের মানুষ তাদের বিচার করবে। এই নতুন প্রজন্ম জানে না ৯৬ সালের আগে বা ২০০৮ সালের বাংলাদেশ কেমন ছিল।

চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোটার জন্য আন্দোলন শুরু হলো। সংস্কার করার পরেও দাবি থামে না। আন্দোলনের মধ্যে চারদিক থেকে ঢুকে জঙ্গিরা সহিংসতা চালালো। মানুষের সেবা প্রতিষ্ঠানগুলোতে ভাংচুর করলো। যেখানে দাবি শতভাগ মেনে নেয়া হয়েছে সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে, আমি বুঝি না।

তিনি বলেন, ধ্বংস স্থাপনাগুলো গড়ে তোলা যাবে কিন্তু জীবনগুলো কী ফিরে আসবে? এটা কোন ধরনের আন্দোলন? অথচ এটাকে জ্ঞানীগুনীরা সমর্থন দিয়ে যাচ্ছে।

এতো প্রাণ ঝড়ে গেলো এই দায়িত্ব কার? আমি তো বুঝি, কারণ সবাইকে হারিয়ে আমি ফিরে এসেছিলাম এদেশে। তিনি বলেন, আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক। জাতিসংঘ বিশেষজ্ঞ হোক, অন্য কোন দেশ যদি চায় আসুক তদন্ত করুক। দোষীদের শাস্তি দিতেই হবে।

বিষয়:জামায়াত নিষিদ্ধ জামায়াত-শিবির প্রধানমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…