রাজনীতি

বিমানবন্দরে সাংবাদিক হয়রানিতে জামায়াতের উদ্বেগ

বাংলাদেশ জামায়াতের নেতা, ইসলামি পোশাক পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতের একজন নেতা ইসলামি পোশাক পরিহিত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংরেজি দৈনিক নিউজ এজ-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৪ নভেম্বর) সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ইংরেজি দৈনিক নিউজ এজ-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ করে লিখেছেন যে, তিনি গত ১৮ নভেম্বর একটি মিডিয়া কনফারেন্স-এ যোগ দিতে বিদেশ যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করেছেন। তাকে প্রায় এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নূরুল কবির দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক। তার মত একজন সিনিয়র নাগরিককে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ হয়রানি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আর যেন কাউকে বিমানবন্দরে হয়রানির শিকার না হতে হয় সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিষয়:জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার সাংবাদিক হয়রানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…